বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় শামসের নিঃশর্ত মুক্তিসহ তিনদফা দাবিতে মানববন্ধন

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি  সাংবাদিক শামসুজ্জামান শামস এর মুক্তি সহ তিনদফা দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে  গণমাধ্যমকর্মীরা।
 শনিবার (১লা এপ্রিল) দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কে  ডিইপিজেড সংলগ্ন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে কর্মরত সাংবাদিক সহ সাভার, আশুলিয়া, ধামরাই ও কাশিমপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে।
এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মিডিয়ার  গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান শামস এর মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এ তিন দফা দাবি জানান।
এসময় গণমাধ্যম কর্মীরা শামসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোন সাংবাদিক সত্য লিখলে সেই সাংবাদিককে আলোচিত সমালোচিত “ডিজিটাল নিরাপত্তা আইন” এ মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এই হয়রানি বন্ধে এই আইন বাতিলের দাবি জানাই। আমরা গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। সত্য লেখার স্বাধীনতা চাই। আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমরা সব সময় নির্যাতিত নিপীড়িত হয়ে আসছি বিভিন্ন ভাবে। এটা থেকে মুক্তি চাই।
এসময় গণমাধ্যম কর্মীরা আরও বলেন, আজ “ডিজিটাল নিরাপত্তা আইন”র জন্য সাংবাদিক লিখতে ভয় পায়। সাংবাদিকদের চোখে ও ক্যামেরায় কালো কাপড় ও কলমে তালা দেয়ার মতো অবস্থান হয়ে গেছে। আমরা শামসের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য আজ রাস্তায় দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই তিন দফা দাবি জানাচ্ছি। যাতে করে লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারি।
এসময় সাভার, আশুলিয়া, ধামরাই ও কাশিমপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার  গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451