বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে হেরোইনসহ একজন আটক

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে
ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় বিল্লাল হোসেন ওরফে বেলা (৪৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।
এর আগে সোমবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজের পাশে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন ওরফে বেলা (৪৯) সাভারের আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় মাদক কারবারি আমিনবাজার সালেহপুর ব্রিজের পাশে ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৩০ পুরিয়া হেরোইন সহ একজনকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০টাকা।
সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদকসহ ৪টি মামলা রয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451