বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় গাজাসহ এক মাদকব্যবসায়ী আটক

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে
ঢাকার শিল্পাঞ্চল  আশুলিয়ায় অভিযান চালিয়ে মোঃ সুমন (২৭) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার ( ২২ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।
 শনিবার (২১ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিয়াম (২২) ও তুহিন (২৫) নামের দুই মাদক কারবারি পালিয়ে যায়।
আটক সুমন (২৭) ভোলা জেলার চরফ্যাশন থানার তোলাতলি দক্ষিণ আইচা এলাকার হারেজের ছেলে। সে আশুলিয়ার মধুপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার শ্রীপুর এলাকার মুক্তা সিএনজির পাশে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ওপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার ৫শ টাকা।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসময় তিনি আরও বলেন, আটককৃত সুমন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451