বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ীওয়ালা গ্রেফতার

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কাশিমপুরে চক্রবর্তীটেকে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ীওয়ালার বিরুদ্ধে।

ধর্ষণের ঘটনায় পুলিশ বাড়ীওয়ালাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাড়ীওয়ালা ইকবাল(৪৫) কে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে থাকে। এর আগে বৃহস্পতিবার ভোরে কাশিমপুর থানা পুলিশ ধর্ষণের ঘটনায় ইকবালকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

‌গ্রেফতারকৃত ইকবাল গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডের চক্রবর্তীটেকের বিল্লাল হোসেন ছেলে ।

ভুক্তভোগী নারী শ্রমিক জানান, ইকবালের বাড়ীর ৫ম তলায় ভাড়া থেকে বেক্সিমকো গার্মেন্টসে চাকরী করে আসছি।
১ ডিসেম্বর রাতে বাসা ভাড়ার কথা বলে ডেকে নিচতলায় তার অফিসে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এব্যাপারে কারো কাছে কিছু বললে বা মুখ খুললে হত্যার হুমকি দিয়ে সোজাসুজি ৫ম তলার তার রুমে পাঠিয়ে দেয়।

পরে ধর্ষ‌ণের  বিষয়টি আমি আমার স্বজন‌দের কা‌ছে জানালে তারা আমাকে পুলিশকে জানাতে বলে। তাই আমি জিএম‌পি কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করি।

জিএম‌পি কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে মামলা হয়েছে । গ্রেফতারকৃত আসামি ইকবালকে আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451