শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আবাহনীকে হারিয়ে জয়ে স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পড়া হয়েছে

অসাধারণ জয়ে স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ প্রথম সেমিফাইনালে আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন চার্লস দিদিয়ের, এমফন উদোহ ও তিমুর তালিপোভ। আবাহনীর হয়ে গোল করেন পিটা নোরাহ ও ড্যানিয়েল কলিন্দ্রেস।

মুন্সীগঞ্জে আবাহনীর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে শেখ রাসেল। ম্যাচজুড়েই ছন্দময় ফুটবল খেলেছেন জামাল ভুঁইয়ারা। পাসিং ফুটবলে পসরা সাজিয়ে আবাহনীকে চাপে ফেলে দেন।

ম্যাচের ১১ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে শেখ রাসেল। আবাহনীর ডি বক্সের সামনে মাপুকুর পা ঘুরে বল পেয়ে যান এমফন উদোহ। চার্লস দিদিয়েরের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোলের মুখ খুলেও ফেলেছিলেন উদোহ; কিন্তু নিঁখুত ফিনিশিং না হওয়ায় আক্রমণ পূর্ণতা পায়নি। ম্যাচের সময় যত গড়িয়েছে শেখ রাসেলের আক্রমণ তত বেড়েছে।   কিন্তু আবাহনীর বক্সে গিয়ে বারবার খেই হারাচ্ছিলেন ফরোয়ার্ডরা।

অবশেষে ৩১ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত সেই গোলের দেখা। এমফনের কর্নারে দূরের পোস্ট থেকে মনির হেডে বল বাড়িয়ে দেন গোলমুখে। সেখান জটলার মধ্য থেকে হেডে লক্ষ্যভেদ করেন চার্লস দিদিয়ের। প্রথমার্ধে আরো একটি সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি রাসেল। এই অর্ধে আবাহনী বলার মতো তেমন আক্রমণই করতে পারেনি।

মধ্য বিরতি থেকে ফিরেই দারুণ সুযোগ তৈরি করেছিলেন জামাল ভুঁইয়া। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে গোলের উদ্দেশ্যে শটও নিয়েছিলেন জামাল; কিন্তু জায়গা ছেড়ে বের হয়ে এসে আটকে দেন আবাহনী গোলরক্ষক প্রীতম। ৫৪ মিনিটে এমফন উদোহর ঝলকে ব্যবধান বাড়িয়ে নেয় শেখ রাসেল। আবাহনীর অর্ধে ডিফেন্ডার মোহাম্মেদ ইউসেফের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের মাপা শটে প্রীতমকে পরাস্ত করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।

৬৪ মিনিটে আবাহনীর হয়ে এক গোল শোধ দেন পিটার নোরাহ। বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৬৭ মিনিটে অল্পের জন্য গোল পায়নি রাসেল। এমফন উদোহর প্রচেষ্টা গোলপোস্টে বাধাপ্রাপ্ত হয়। তবে ৭২ মিনিটে আর কোনো ভুল করেনি শেখ রাসেল। এমফন উদোহর ফ্রি কিকে হেডে গোল করেন উজবেকিস্তানের ডিফেন্ডার তিমুর তালিপোভ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে আবাহনীর ব্যবধান কমান ড্যানিয়েল কলিনন্দ্রেস।

এই জয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে খেলবে শেখ রাসেল। আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। টুর্নামেন্টের ফাইনাল আগামী ৫ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451