শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সুস্থ জীবনের স্বরূপ সন্ধানে সাওল হার্ট সেন্টারের উদ্যোগে রাজধানীতে এক মতবিনিময় সভা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার পড়া হয়েছে

খাদ্যাভ্যাস ও জীবনশৈলী পরিবর্তন করলে অধিকাংশ রোগ থেকেই মুক্ত থাকা যায়। রোগ প্রতিরোধের ওপর জোর দিলে প্রতিটি মানুষ সুস্থ-সবল ও কর্মক্ষম থাকতে পারবে। একমাত্র স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যজ্ঞানই মানুষকে সুস্থ জীবনের প্রতি সক্রিয় করে তুলতে পারে। সে ক্ষেত্রে সাওলের ‘স্বাস্থ্য আন্দোলন’ বিরাট ভূমিকা রাখবে।

সাওল হার্ট সেন্টারের উদ্যোগে রাজধানীতে এক মতবিনিময়সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

৩০ অক্টোবর রবিবার ইস্কাটন গার্ডেন রোডের সাওল মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমএইচের সাবেক চিফ সার্জন জেনারেল, শিকদার মেডিক্যাল কলেজ ও ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ, সাওল উপদেষ্টা মেজর জেনারেল বি কে সরকার।

সাওল হার্ট সেন্টার বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী একটি ‘স্বাস্থ্য আন্দোলন’ গড়ে তুলতে কাজ করছে। বক্তাগণ সাওলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সাওলের স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন পেয়ারা, বম্বে সুইটসের সাবেক হেড অব মার্কেটিং বীর মুক্তিযোদ্ধা ডি ডি ঘোষাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, চিন্তাবিদ, সমাজতাত্ত্বিক, লেখক ড. সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রফেসর ড. আবদুল হামিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামীল ফয়সাল, সাবেক অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ, আনসার ভিডিপির অবসরপ্রাপ্ত উপমহাপরিচালক ড. ফোরকান উদিন আহমেদ, সাবেক উপসচিব ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তপন কুমার নাথ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক কামরুন নাহার বেগম, এনজিও সীমান্তিকের নির্বাহী পরিচালক মোকসেদুর রহমান, মানবিক বাংলাদেশ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মল্লিকা রায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিট-স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল কনসালট্যান্ট মো. আবদুল হাকিম মজুমদার এনডিসি, রুপা গ্রুপের এমডি শিল্পপতি শহিদুল ইসলাম, ব্যাংকার নাঈমা কায়েস, কবি ও কথাশিল্পী আনোয়ারা আজাদ, কবি মোহন রায়হান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451