বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তেজগাঁওয়ের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় কাঠ ব্যবসায়ী নিহত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেন্দ্র চন্দ্র মন্ডল  (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।   শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা সংশ্লিষ্ট  থানাকে অবিহিত করা হয়েছে।

 

নিহতের স্বজনরা জানিয়েছেন, তিনি কারওয়ান বাজার এলাকায় কাঠের ব্যবসা করতেন। কারওয়ান বাজার খ্রিস্টান পাড়া পরিবার নিয়ে থাকতেন তিনি। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মৃত মতি লাল চন্দ্র মন্ডল  এর ছেলে ভজেন্দ্র। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

নিহতের ছেলে বিনয় চন্দ্র মন্ডল জানিয়েছেন, ‘তার বোন, জামাই  তাদের বাড়িতে বেড়াতে আসেছে। বাবা সকালে বাজার করে বাসায় দিয়ে, বাসা থেকে তার ব্যাবসা প্রতিষ্ঠান কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে সংবাদ পাই তিনি দূর্ঘটনায় শিকার হয়েছেন।

উদ্ধারকারীদের বরাদ দিয়ে মেয়ের জামাই খোকন চন্দ্র বিশ্বাস  জানিয়েছেন, তিনি  কারওয়ানবাজার কাঠপট্টি এলাকায় রেল লাইনে অসাবধানতাবশত  ট্রেনের ধাক্কায়  মাথায় গুরুতর আঘাত পান। সেখান থেকে হাসপাতালে আনা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451