বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এসএসসি ভুল পরীক্ষা কেন্দ্রে, মিমকে গাড়িতে নিয়ে ছুটল পুলিশ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

মিম। এবারের এসএসসি পরীক্ষার্থী। ঠিকমতো প্রস্তুতি নিয়েছিলেন। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হবে।

হাতে কিছুটা সময় নিয়ে মিম উত্তরার নিজের কেন্দ্র ভেবে  যেখানে আসেন, আদতে এটা তাঁর নয়। ভুল কেন্দ্রে এসে মিম নার্ভাস হয়ে যান। 

এসে জানতে পারেন এটি মিমের কেন্দ্র নন। সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না।

নার্ভাস হয়ে পড়েন মিম। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি। ’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।

ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন।

মিমকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম।

পুরো ঘটনার একটি ভিডিও রয়েছে মোহাম্মদ মোহসিনের ফেসবুক পেইজে।

জানা গেছে, সাপোর্ট নামের সেবার আওতায় পুলিশের ১০টি মোটরসাইকেল যানজটপ্রবণ এলাকায় রেখেছে। পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়লে সেই মোটরসাইকেলে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

এছাড়া আলাদা তিনটি গাড়ি প্রস্তুত রাখা আছে, কেউ ভুলে প্রবেশপত্র ফেলে আসলে সেটা এনে দেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451