বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলিস্তানে উচ্ছেদ অভিযান শুরু হতেই হকারদের সড়ক অবরোধ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন হকাররা। এ সময় তারা অভিযানবিরোধী স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তানে উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শুরুর পরপরই গুলিস্তানের জিরোপয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা।

 

জানা গেছে, এদিন অভিযান শুরুর পর একজনকে জরিমানা করা হয়। তখনই হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর হকাররা গুলিস্তান এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা বলেন, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা মেনে নেব না। এই অভিযান বন্ধ করতে হবে।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, হকারদের বিষয়ে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদেরকে গায়ের জোরে তুলে দেওয়া হলে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, আমরা শুনেছি হকারদের জন্য মেয়র সাহেব একটি মার্কেট করছেন। উনি বলেছেন ওখানে নাকি হকারদের জায়গা দেওয়া হবে। আমরা বলতে চাই, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি। এটা আমরা মেনে নেব না। আপনারা মার্কেট করবেন, সেখানে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে? আজ আমাদের হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব।

সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের হাঁটার পথ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ডিএসসিসি। প্রাথমিকভাবে লাল চিহ্নিত গুলিস্তান এলাকায় বা রেড জোনে রবিবার অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451