বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধার্ত অবস্থায় রাতে না খেয়ে ঘুমাচ্ছে : জাতিসংঘ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

জাতিসংঘ গতকাল শুক্রবার জানিয়েছে, শ্রীলঙ্কার শিশুদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হচ্ছে। সামনের দিনগুলোতে একই ধরনের খাদ্যঘাটতির মুখে পড়তে পারে এ অঞ্চলের অন্য দেশগুলোও।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া আদজেই জানান, তীব্র এই অর্থনৈতিক সংকটের পরিণাম ভোগ করতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে। রান্নার জন্য দরকারি মৌলিক জিনিসগুলোও কিনতে পারছে না তারা।

প্রতি বেলার খাবার জোগাড় করা অসাধ্য হয়ে পড়েছে তাদের কাছে।

 

জর্জ লারিয়া আদজেই আরো বলেন, শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে। ঘুম থেকে উঠে তারা কী খাবে, সে নিশ্চয়তা নেই।

জাতিসংঘের তথ্যানুসারে, শ্রীলঙ্কার অর্ধেক শিশুর ইতোমধ্যেই জরুরিভিত্তিতে আড়াই কোটি ডলারের সহায়তা দরকার হয়ে পড়েছে।

লারিয়া আদজেই সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ এশিয়াজুড়ে তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতি শিশুদের জীবনকে আরো হুমকির মধ্যে ফেলে দেবে। এ অঞ্চলের অন্য দেশগুলোর জন্য শ্রীলঙ্কার পরিস্থিতি একটি সতর্কবার্তা।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451