বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত কমল অনেক

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হলো। এ সময় ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জনে।

আজ বুধবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। আগের দিন ৫ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫০ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন। শনাক্তের হার দশমিক ৪৮ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬৪ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৪৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯১ শতাংশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451