বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫৩০ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে ৫৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩৩২ জন মহানগর এলাকার ও ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৫৭৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৯ হাজার ৯৯২ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৫৮৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451