বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টানা ৫ দিন করোনায় মৃত্যু ৩০-এর ওপরে, শনাক্ত ১১৫৯৬,(আজকের ৩৩ জন)

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন করোনায় মৃত্যু হচ্ছে ৩০-এর ওপরে। আজকের ৩৩ জন নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪৯৪ জন হলো।

এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন।

এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে।
এর আগে রবিবার করোনায় ৩৪ জন, সোমবার ৩১ জন, মঙ্গলবার ৩১, বুধবার ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

এদিকে গতকাল বুধবার দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৮৫৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৮৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451