বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেড় কোটি অনুসারী অভিনেত্রী পরীমনির

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

বছরের পুরোটা সময় আলোচনায় থাকেন পরীমনি। কারণে-অকারণে সবার উৎসাহের কেন্দ্রবিন্দু হয়েছেন ঢালিউড অভিনেত্রী। বিশেষ করে গত বছরটা ছিল তাঁর জীবনের ঘটনাবহুল বছর। মামলা-জেল-জামিন-বিয়ে-মা হওয়া—সব রকমের চড়াই-উতরাই পার করেছেন।

ফেসবুকে আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত পরীমনির অনুসারীর সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৪০৬ জন

একের পর এক ঘটনার জন্ম দেওয়া তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ফলো করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে এক কোটি ৫১ লাখ অনুসারী! বাংলাদেশি অন্য যেকোনো শোবিজ তারকার চেয়ে সংখ্যাটা অনেক বেশি। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের ফেসবুক পেইজের অনুসারী ৫৬ লাখ। অপু বিশ্বাসের ৮৭ লাখ, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ৫৬ লাখ, সিয়াম আহমেদের ৩৩ লাখ, শবনম বুবলীর ৩৯ লাখ। শুধু অভিনেত্রী পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসানের অনুসারী কোটি ছুঁই ছুঁই—দুজনেরই অনুসারী ৯৭ লাখ। কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন একজনই, টিভি ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। তাঁর অনুসারী এখন এক কোটি তিন লাখের কোঠায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451