রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

‘ডিগ্রিধারী’ ৫ ভুয়া ডাক্তার গ্রেপ্তার’ র‌্যাব-১১ ।

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

কুমিল্লায় ভুয়া ডিগ্রি দেখিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে পাঁচজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (২৯ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকার অমিত মেডিক্যাল হল ও আদর্শ সদর উপজেলার কালির বাজারের হৃদয় ফার্মেসিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা নগরীর দীগাম্বরীতলা এলাকার অযিত কুমার দেবনাথ (৬৩), সুজানগর এলাকার জসিম উদ্দিন আহমদ (৪২), চকবাজার এলাকার আমিনুল হাসান তারেক (২৫), কাপ্তানবাজার এলাকার এ কে এম মোজাম্মেল হক (৪৩) এবং পূর্ব বাগিচাগাঁও এলাকার দেবাশীষ দাস (৪১)।

মেজর সাকিব জানান, তাদের ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রোগীরা কিছু বুঝে উঠার আগেই এসব ভুয়া চিকিৎসকরা তাঁদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়। বিভিন্নভাবে অনুসন্ধান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তার দাবি- প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা অ্যাকাডেমিক সনদধারী কোনো রেজিস্ট্রার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রিধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451