সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামপুরা-আমুলিয়া-ডেমরা ; ৩৩০৩ কোটি টাকায় হবে ৪ লেনের এক্সপ্রেসওয়ে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাতিরঝিল থেকে রামপুরা-বনশ্রী-আমুলিয়া হয়ে ডেমরা পর্যন্ত মহাসড়ককে চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রায় ১৪ কিলোমিটার এই সড়ক নির্মাণ করবে কনসোর্টিয়াম অব চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কম্পানি লিমিটেড (সিসিসিসিএল) এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)।

আজ রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চীনের এই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে সই করেন প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর এবং প্রকল্পে বিনিয়োগের সহযোগী সংস্থা চীনা কনসোর্টিয়ামের পক্ষে ফ্যাং মিং চুক্তিতে সই করেন।

এই প্রকল্পে চায়না কমিউনিকশনস কম্পানি লিমিটেড ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের কনসোর্টিয়াম দুই হাজার ৯৪ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার এক হাজার ২০৯ কোটি টাকা বিনিয়োগ করবে। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে দিতে হবে টোল। ২০২৬ সালে শেষ হবে প্রকল্পের কাজ। এক্সপ্রেসওয়ের ৯.৫০ কিলোমিটার হবে উড়াল পথ।

রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণের জন্য ২০১৫ সালে পিপিপি প্রস্তাবনা তৈরি করা হয়। প্রস্তাবটি যাচাই করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ ২০১৫ সালের ১ নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের জন্য পাঠানোর বিষয়ে অনাপত্তি দেয়। পিপিপি প্রকল্পটি ২০১৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক নীতিগত অনুমোদিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451