শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আগুনে ঘড়িসার বাজারে ১৫ দোকান পুড়ে গেছে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি কাঠ ও আসবাবপত্রের দোকান। আগুনে আশপাশের আরো ৭টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘরিসার ইউনিয়নের এই বাজারে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আগুন লাগার ঘটনা চোখে পড়তেই পাহারাদারদের চিৎকারে স্থানীয়রা টের পান। এছাড়া মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হলে দোকানদার ও এলাকাবাসী ছুটে আসেন এবং কাছের একটি খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছাত্তার ও খালেকের দোকানে প্রথমে আগুন লাগে বলে জানান স্থানীয় জনতা।

সূত্র জানায়, আগুনে খালেক মাদবরের একটি, ছাত্তারের ২টি, সাহালম মালতের একটি, হোসেন মাঝির একটি, কাবুল খানের ২টি, বাসসা মাঝির একটি, কামাল খানের একটি, নুরে আলম হাওলাদারের একটি, কাদির শেখের একটি, নুরুল হক হাজির একটি ও মিন্টুর একটি দোকান আগুনে পুড়ে গেছে। এছাড়াও আশপাশে থাকা নুরুল হক মাঝি রাহাপাড়ার একটি , আরসাদ মোল্লার একটি, ইদ্রিস বেপারীর একটি এবং আরো ৪টি-সহ মোট ৭টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা আশঙ্কা করছেন, এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হারুন অর রসিদ জানান, ঘড়িসার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই ও সফলভাবে আগুন নিভাতে সক্ষম হই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451