সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

কোভিড-১৯ নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ছবি : রয়টার্স

কোভিড-১৯ নিয়ে লোকজনের ‘ভীতু’ হওয়া উচিত নয় বলে মন্তব্য করার জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর সুস্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা জানানোর সময় জাভিদ এমন কথা লেখেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য কোভিড বিধিনিষেধ মেনে চলা মানুষজনের জন্য ‘অবজ্ঞাপূর্ণ’ বলে নিন্দা করেছে বিরোধী দল লেবার পার্টি।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য ‘খুবই অসংবেদনশীল’।

এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমার শব্দচয়ণ দুর্বল ছিল, আমি অত্যন্ত দুঃখিত। আমি বলতে চাইছিলাম টিকা আমাদের একত্রিত হয়ে ভাইরাস মোকাবিলা করতে প্রস্তুত করে, যার কারণে আমি কৃতজ্ঞ।’

নতুন এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ‘আমি পুরানো লেখাটি মুছে দিয়েছি। অন্য অনেকের মতোই আমিও এই ভয়ানক ভাইরাসের কাছে প্রিয়জনকে হারিয়েছি। আমি কখনই করোনাভাইরাসকে অবজ্ঞা করে কথা বলতে চাইব না।’

যুক্তরাজ্যে গত মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে ম্যাট হ্যানককের ইস্তফার পর দায়িত্ব নেন সাজিদ জাভিদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451