বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

 সাড়ে ৩০ লাখ টিকা দিবে জাপান ,শুক্রবার আসবে আরও পাঁচ লাখ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে
জাপান থেকে আসা করোনার টিকা আজ শনিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাপান বাংলাদেশকে সব মিলিয়ে মোট সাড়ে ৩০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর মধ্যে আজ শনিবার দুপুরে এসেছে দুই লাখ ৪৫ হাজার টিকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘জাপান আমাদের অনুরোধে সাড়া দিয়ে প্রথমে ২৯ লাখ টিকা দিতে সম্মত হয়। পরে আরও দেড় লাখ টিকা দেওয়ার কথা জানায়। শুক্রবার জাপান থেকে আরও পাঁচ লাখ টিকা আসবে।’

জাপান আমাদের অনেক পুরোনো বন্ধু, বাংলাদেশের পক্ষ থেকে জাপানের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, যখনই আমরা বিপদে বা সমস্যায় পড়ি জাপান শর্তহীনভাবে পাশে দাঁড়ায়। এবারও নভেল করোনাভাইরাসের টিকার জন্য আমরা জাপান সরকারের কাছে অনুরোধ করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান থেকে আসা অ্যাস্ট্রেজেনেকার টিকা পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজ যারা দিতে পারেনি তাদের দেওয়া হবে।

দেশে টিকা উৎপাদনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন দেশ থেকে টিকা পাওয়ার প্রতিশ্রুতি পাচ্ছি। তবে আমাদের নিজেদেরও টিকা উৎপাদনের দিকে নজর দিতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ। এ যুদ্ধে আমাদের টিকে থাকতে হলে টিকা উৎপাদন করতে হবে। এর মধ্যেই অনেক দেশ যৌথভাবে টিকা উৎপাদন শুরু করেছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠানের টিকা উৎপাদনের সব ধরনের সক্ষমতা রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় দুই কোটি ডোজ টিকা এসেছে ও আসার পথে রয়েছে। আমাদের টিকার আর সমস্যা হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451