রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষন গ্রেপ্তার ১

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

আশুলিয়ায় নবম শ্রেনী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত কাঠমিস্ত্রী জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়া এলাকার রাজু মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জসিম টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বোয়ালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে আশুলিয়ার কুটুরিয়া এলাকার রাজু মিয়ার বাড়িতে ভাড়া থেকে কাঠমিস্ত্রীর কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়, আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাড়িতে থেকে নবম শ্রেনী পড়ুয়া স্কুল শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কাঠমিস্ত্রী জশিম। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী কুটুরিয়া এলাকায় তার নিজ ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে জশিম।
এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার বাবা-মাকে জানালে সোমবার সকালে কাঠমিস্ত্রী জসিমের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা। পরে থানা পুলিশ বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে দুপুরে ধর্ষক জশিমকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষক জশিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451