বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যারিস্টার মনির ফুটবল ক্লাব বনাম ব্যারিস্টার সুমন একাডেমি ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমানঃ আশুলিয়া প্রতিনিধি।
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

আশুলিয়ার গাজীরচট এলাকায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ব্যারিস্টার মনির ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এলাকায় ফেসবুকে জনপ্রিয় ব্যাক্তিত্ব ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমি ও আশুলিয়ার ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সন্তান ব্যারিস্টার মনির হোসেনের ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহদাত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহম্মেদ ভূঁইয়া, এ এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মুন্সী। এ সময় ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী জয় লাভ করে। পরে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ মাদক ছেড়ে ফুটবলের প্রতি অনুরাগী হতে তরুণ ও যুবকদের প্রতি আহবাণ জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451