বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজ অর্থায়নে পাঁচ পরিবারকে বসতঘর করে দিলেন মাশরাফী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

নিজ অর্থায়নে নড়াইলের লোহাগড়ায় পাঁচটি পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আজ মঙ্গলবার পরিবারগুলোর কাছে বসতঘর হস্তান্তর করা হয়েছে।

ওই ঘর তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন লোহাগড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকির (ইমরান)। তিনি জানান, উপজেলার পারমল্লিকপুর গ্রামের আজিজুর মোল্লা, বিনা বেগম, তুরকান শেখ, মোতালেব ও আমিন বসতঘর পেয়েছেন। তাঁরা পেশায় ভ্যানচালক ও দিনমজুর।

দেড় মাস আগে ওই পরিবারগুলোর বসতঘর আগুনে পুড়ে যায়। মাশরাফী তখন সরেজমিন পরিদর্শন করেন। এরপর নিজ অর্থায়নে তাঁদের বসতঘর তৈরির সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক তাঁদের পাঁচটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

ঘরগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল, মারুফ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ও হৃদয় শেখ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451