শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সাকসেসফুল হয়েছে: ইসি সচিব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন বলেছেন, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সাকসেসফুল হয়েছে।আজ সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তার নিজ কার্যালয়ে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আজ প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আলমগীর বলেন, গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। অনেক বেশি ভোটার উপস্থিতি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।ইসি সচিব বলেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজন সরতে বলার কারণে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেবো। ‘সীতাকুণ্ডে দুষ্কৃতিকারীরা ইভিএম কেড়ে নেয়ার চেষ্টা করলে তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। সেটি পরে রিপ্লেস করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনও সমস্যা হয়নি। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451