শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিনেতা আবদুল কাদেরের কেমোথেরাপি নেয়ার মতো অবস্থা নেই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৮০ বার পড়া হয়েছে

অভিনেতা আবদুল কাদেরের শরীর এতটাই দুর্বল যে, কেমোথেরাপি নেয়ার মতো অবস্থায় নেই। এ কারণে তাকে ভারতের চেন্নাই থেকে দেশে ফেরত আনা হয়েছে। গত ১৫ ডিসেম্বর এ অভিনেতার ক্যান্সার ধরা পড়ে। রবিবার দুপুর দেড়টার দিকে দেশে ফেরার পর তার পরিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে। আবদুল কাদের মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে আছেন।

আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেনি জানান, তার শ্বশুরের শারীরিক অবস্থা ভালো নয়। তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। কেমোথেরাপি দেয়ার কথা ছিল চেন্নাইয়ে। চিকিৎসকরা সব দিক বিবেচনা করে জানালেন, তার এ অবস্থায় কেমোথেরাপি দেয়া সম্ভব নয়। এই থেরাপি সহ্য করার মতো যে শারীরিক শক্তি দরকার, তা তিনি সহ্য করতে পারবেন না।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে আবদুল কাদের অসুস্থ ছিলেন। পরে সর্বশেষ পুরো শরীর সিটিস্ক্যান করে জানা যায়, এই অভিনেতার টিউমার হয়েছে। টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে আবারও পরীক্ষা-নিরীক্ষা করার পর ১৫ ডিসেম্বর ডাক্তাররা জানান, আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451