শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আ.লীগ বিরোধীদলে ছিল যখন তখনো সভা-সমাবেশে বিধি-নিষেধ ছিল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরী এলাকায় শান্তি-শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে।

সভা-সমাবেশ আয়োজনের জন্য আগে থেকেই অনুমতির বিষয়টি বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা কি ভুলে গেছে যখন আওয়ামী লীগ বিরোধীদলে ছিল তখন সভা-সমাবেশে কী ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল?’

গণতন্ত্র নাই বলে চিৎকার করা বিএনপির সুবিধাবাদী চরিত্রের অংশ বলেও এ সময় মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে আয়োজিত প্রকৌশলী সমিতির সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের প্রকৌশলীদের উদ্দেশে বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। গুটি কয়েক প্রকৌশলীর জন্য পুরো বিভাগের বদনাম হতে পারে না।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451