শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কম খরচে দেশব্যাপী রেল নেটওয়ার্ক : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৮২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কম খরচে মানুষ ও পণ্য পরিবহনের জন্য সারা দেশে রেল নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে। তিনি বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার ও ঘুমধুম পর্যন্ত একটি রেললাইন হবে। রেলপথকে আরো শক্তিশালী করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

আজ রোববার রাজধানী ও পশ্চিমাঞ্চলীয় জেলার মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে যমুনা নদীর ওপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘সরকার ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেলপথ স্থাপন করবে। আমরা একটি সম্ভাব্যতা যাচাই শুরু করব, সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকার নতুন ইঞ্জিন ও বগি সংগ্রহসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে রেলপথ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। তিনি বলেন, ‘এখন রেলপথ জনগণকে পরিষেবা দিচ্ছে, বিশেষ করে কোভিড-১৯ চলাকালীন পণ্য পরিবহন করার ক্ষেত্রে অবদান রাখছে, রেল জনগণকে সর্বোচ্চ সেবা দিচ্ছে।’

রেলওয়ে খাত নিয়ে বিএনপি সরকারের আত্মঘাতী সিদ্ধান্তের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে আবারও এই খাতকে পুনরুজ্জীবিত করেছে। তিনি বলেন, ‘রেলওয়ে এখন জনগণের কাছে সর্বোচ্চ আস্থার জায়গা, যা আমাদের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে বলে আমি মনে করি।’

প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অনেক অবদান রাখতে পারে, তাই এটি বৈচিত্র্যকরণের পাশাপাশি পুরো দেশের যোগাযোগ নেটওয়ার্ক উন্নত ও আধুনিকায়ন করছে। এই বিষয়ে আমরা সুদৃষ্টি দিয়ে কাজ করছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, পানি, রেল ও বিমানপথের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধমে সরকারের অর্থনীতি আরো সুদৃঢ় ও শক্তিশালী হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অর্থনীতিকে এগিয়ে নেয় এবং মানুষের মধ্যে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, রেলপথ সচিব মো. সেলিম রেজা প্রমুখ বক্তব্য দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451