বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাবনায় নাকালিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৩৪ বার পড়া হয়েছে

পাবনা বেড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নাকালিয়া বাজারের আবু বক্কারের কীটনাশকের দোকান থেকে গতকাল রাতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে বেড়া ও পরে কাশিনাথপুর এবং সাঁথিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আইয়ুব আলী ব্যাপারী, আব্দুল হামিদ, কামরুজ্জামান সরকার, রফিকুল ইসলাম, নিয়ামত উল্লাহ, কাজল হাওলাদার, বিশ্বনাথ কুণ্ডু, আব্দুল হালিম, কাঞ্চন কুণ্ডু, আব্দুল মালেক মেম্বার, আবু সাঈদ, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল আওয়াল, জাহাঙ্গীর, লিয়াকত আলী, বাবলু, আবু বক্কার, কালু শেখ, সামু ডাক্তার, রাজু আহম্মেদ, উসমান আলী, দিরাজ মোল্লা, মো. মমিনসহ আরো কয়েকজনের দোকান পুড়ে যায়।

দোকান মালিকদের দাবি, নগদ অর্থ ঘরসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বেড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আব্দুল আউয়াল জানান, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়। দোকানগুলোতে গ্যাস ট্যাবলেট ও কীটনাশক এবং খৈল ও ভূষি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বেড়াসহ কাশিনাথপুর-সাঁথিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টাখানেক সময় চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের সাহায্যের জন্য তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451