শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ‘ধর্ষণ’, তাকওয়া পরিবহনের চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণের অভিযোগে তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বাসটি জব্দ করে জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে। জয়দেবপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

এরপর আজ রোববার সকালে ওই নারী সাদ্দাম ও শরীফ হোসেন (২০) নামের দুজনকে আসামি করে মামলা করেন। সাদ্দাম গ্রেপ্তার হলেও শরীফ হোসেন পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করেন ওই নারী। প্রতিদিনের মতো গতকাল শনিবার দিনভর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করেন তিনি। রাত ৯টার দিকে চকলেট বিক্রির সময় ওই নারীকে তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেন ও শরীফ হোসেন বাসে করে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় নিয়ে যান। সেখান থেকে খালি বাস নিয়ে ফেরার পথে ওই নারীকে কুপ্রস্তাব দেন তাঁরা।

এ সময় গাড়ি না থামিয়ে জেলার বিভিন্ন রুটে ওই নারীকে নিয়ে ঘুরতে থাকেন তাঁরা। একপর্যায়ে চলন্ত বাসের মধ্যেই ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে বাসটি জয়দেবপুরের মেম্বারবাড়ি এলাকায় পৌঁছালে টহলরত পুলিশের সন্দেহ হয় এবং তারা বাসটিকে থামতে বলে।

এ সময় শরীফ হোসেন বাস থামিয়ে দৌড়ে পালিয়ে যান। তবে চালক সাদ্দাম হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়া তাকওয়া পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের ওই বাসের গতিবিধি সন্দেহ হলে টহলরত পুলিশ বাসটি আটক করে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451