শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে ইয়াবাসহ এএসআই সহ দুজনকে গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজধানীতে ১৪৮টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের মধ্যে মো. আজিজ নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। তিনি যাত্রাবাড়ী থানায় কর্মরত। এ ছাড়া গ্রেপ্তার অন্যজনের নাম মো. রাজ্জাক।

গেণ্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১০-এর একটি দল। পরে তাঁদের দুজনকে গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া জানান, আজিজের কাছ থেকে ১০০টি ও রাজ্জাকের কাছে ৪৮টি ইয়াবা পাওয়ার কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451