বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

খায়রুল ইসলাম র‍্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান দায়িত্ব নেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক হলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। বুধবার তিনি র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে তিনি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুযোগ্য কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খায়রুল ইসলামের গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

র‍্যাব জানায়, মুহাম্মদ খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগ দেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২-এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধীকে দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন। এ ছাড়াও সমাজের নানা অপরাধ দমন সংক্রান্ত অভিযানে খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ করেছেন ও নেতৃত্ব দিয়েছেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি উগান্ডা, যুক্তরাজ্য, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে গমন করেন।

র‍্যাব জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সেটি নিয়ন্ত্রণেও নিজের অধীনস্থ ফোর্সকে করোনামুক্ত রাখতে খায়রুল ইসলামের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। লকডাউন, হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণেও তাঁর ছিল অনন্য ভূমিকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451