বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর দাবি, সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির মা পাটগ্রাম থানায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। ওই দিন পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই যুবকের নাম নুর ইসলাম বাবু (৩৫)। তিনি জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার কাশেম আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রী  চার-পাঁচ মাস আগে বাড়ির পাশে রেললাইনের ধারে বিকেলে ছাগল আনতে গেলে একই এলাকার কাশেম আলীর ছেলে নুর ইসলাম বাবু (৩৫) ফুসলিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে পরবর্তী সময়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে তার চাচি মেয়েটির কাছে বিষয়টি জানতে চান। মেয়েটি জানায়, প্রতিবেশী নুর ইসলাম বাবু তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।

মেয়েটির (ছাত্রীর) মা বাদী হয়ে বৃহস্পতিবার ২২ অক্টোবর পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর ইসলাম বাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার মেয়েটির মা পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451