বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের চুরির টাকা ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লোর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  এসময় বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া টাকা ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

জানা যায়, ঢাকায় প্রায় সাড়ে ছয় বছর দায়িত্ব পালন শেষে ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লোর বিদায় নিচ্ছেন। রবিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থের মধ্যে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরাতে সহায়তা করায় ফিলিপাইন সরকারকে ধন্যবাদ জানান মোমেন।

এ সময় বাকি অর্থ ফেরাতে ফিলিপাইন সরকারের সহযোগিতা চান। ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লো এ বিষয়ে আশ্বস্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451