মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৭৮ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। রবিবার বেলা আড়াইটার দিকে জামতলী-বামিহাল সড়কের বিনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার পিপুলশন গ্রামের দুদু মিয়ার পুত্র সবুজ হোসেন (২৮) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুলতান খানের পুত্র গিয়াস খান (৪২)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, বেলা আড়াইটার দিকে একটি ট্রাক সিংড়া থেকে বামিহাল যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা আরোহীদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত ও একজন আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা। তবে পালিয়ে গেছে চালক ও সহকারী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451