বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ম্যাজিস্ট্রেটের হানা, বাল্যবিয়ে হয়ে গেল দাদার কুলখানি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কনের বাড়িতে গেলে পরিবারের লোকজন জানান, আলোচিত কনের দাদার কুলখানির আয়োজন করা হয়। পরে অবশ্য কনের পরিবারের লোকজন বিয়ে না দেওয়ার মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, ওই গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রবিবার। কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে দুপুরে তিনি বিয়েবাড়িতে হাজির হন। ওই কনের হাতে মেহেদি লাগানো দেখে বিষয়টি তিনি নিশ্চিত হন। তবে পরিবারের লোকজন জানান, আলোচিত ওই কনের দাদার কুলখানি উপলক্ষে খাবারদাবারের আয়োজন করা হয়। নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ে এমনিতেই হাতে মেহেদি দেয়। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451