শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

রাজধানীর ঝুলন্ত ‘তার’ ডিএনসিসির ভূগর্ভে নেয়ার উদ্যোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

রাজধানীতে ঝুলন্ত তারের সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে এই তার সরানোর উদ্যোগ নেওয়া হলেও ঝুলন্ত জঞ্জাল এখনো দূর হয়নি। রাজধানীর সৌন্দর্যবর্ধনে বিদ্যুতের খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এসব তার অপসারণ করা খুবই জরুরি। অবশেষে ঝুলন্ত তার সরিয়ে শহরের সৌন্দর্য ফেরাতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই ধারাবাহিকতায় সেবা সংস্থার তার ভূগর্ভে নেয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

একটি পাইলট প্রকল্পের মাধ্যমে উত্তরার চার নম্বর সেক্টর এলাকায় কয়েকটি সড়কের ঝুলন্ত তার নেয়া হচ্ছে সড়কের নিচে করা ইউটিলিটি ডাক্টে। পর্যায়ক্রমে পুরো ডিএনসিসি এলাকায় এই ডাক্ট বসানো হবে। এর মাধ্যমে তারগুলো নিয়ে যাওয়া হবে মাটির নিচ দিয়ে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, উত্তরা চার নম্বর সেক্টরের কিছু সড়কে সড়কের ঝুলন্ত তার নেয়া হচ্ছে সড়কের নিচে করা ইউটিলিটি ডাক্টে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে কয়েক কিলোমিটার সড়কে এই ডাক্ট বসানো হচ্ছে। এখানে ৯ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবারসহ নানা ধরনের ক্যাবল। ডাক্ট বসাতে প্রতি মিটারে খরচ হচ্ছে ৭৮০ টাকা। সেই সঙ্গে ডিএনসিসির নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতেও আগামীতে যত সড়ক নির্মাণ হবে, তার দুই পাশে ইউটিলিটি ডাক্ট বসানো হবে বলে জানা যায়।

এদিকে গত ১ অক্টোবর থেকে পূর্ব নির্ধারিত কার্যক্রম অনুযায়ী গুলশান-২ এ ঝুলন্ত তার অপসারণে মাঠে নামে ডিএনসিসি। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, তারের (ক্যাবল) জঞ্জালের ফলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। তাই আগামী এক বছরের মধ্যে ঢাকার সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে।

তিনি আরো বলেন, যদি এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক) তারা তাদের কাজ না করে, আমরা সিটি করপোরেশন থেকে আমাদের ড্রেনের নিচ থেকে পাইপ দিয়ে দেব। তারা সেই পাইপ দিয়ে তার নেবেন। এর জন্য তারা আমাদেরকে নির্দিষ্ট ফি দেবেন। সংস্থাগুলো আমাদের এই প্রস্তাবে রাজি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451