বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি-জার্নালিজম-লাইব্রেরি-এমবিএ-মার্চেন্ডাইজিংয়ে মাস্টার্সে অনলাইনে ভর্তির আবেদন শুরু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের প্রথম বর্ষে সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। ১৯ অক্টোবর পর্যন্ত রিলিজ স্লিপে ভর্তির আবেদন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সগুলোর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১৩ অক্টোবর বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। ১৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পাননি; মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি; মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছেন, সেসব আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই শেষবারের মতো দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। আর যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সেসব আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451