শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সাংসদ নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ মামলা করা হবে।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা–৫ ও ঢাকা–১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সাংসদ বিধিবহির্ভূত আচরণ করেছেন। এ সংক্রান্ত যথেষ্ট তথ্যউপাত্ত কমিশনের হাতে আছে। যা মামলা করার জন্য যথেষ্ট। পরে পুলিশ এটি তদন্ত করবে। এর বাইরে আরও কোনো অভিযোগ আসে কি না তা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে তিনজন সদস্য থাকবেন।

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুমকি দেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন। চরভদ্রাসনের ইউএনওর ফোনে ফোন করে গালিগালাজ করেন ভাঙা উপজেলার এসিল্যান্ডকে। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার এই দুটি ঘটনা ঘটে। এই দুটি ঘটনার ভিডিও এবং অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

নিক্সন বিধি লঙ্ঘন করেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা: সিইসি

পরে অবশ্য চরভদ্রাসনের ইউএনওকে ফোনে গালিগালাজের যে অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটিকে বানোয়াট বলে দাবি করেন মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন। তাঁর দাবি, বক্তব্যকে ‘সুপার এডিট’ করা হয়েছে। এমন গালিগালাজ তিনি করেননি।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451