রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ১৬৮৪

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৬৮ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হলো করোনায়। ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিনের তুলনায় আজ মৃত্যু কমেছে। বেড়েছে শনাক্তের সংখ্যা।

দেশে করোনায় সংক্রমিত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ মোট ১৪ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছেন এর মধ্যে ১৩ জন পুরুষ, বাকিরা নারী। এর মধ্যে ১৫ জনরেই মৃত্যু হয়েছে হাসপাতালে।

গতকাল দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়। আর নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৫৩৭ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

শুরুর দিকে দেশে সংক্রমণ হয়েছে ধীর গতিতে। মে মাসের মাঝামাঝি সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। আর জুনে সংক্রমণ পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। মাস দু-এক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে। এ সময়ে সংক্রমণ শনাক্তের পরীক্ষার সংখ্যাও আগের চেয়ে কম হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন ধরে সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনো তা স্বস্তিকর মাত্রায় আসেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451