বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

প্রেসক্লাবে ধর্ষণ-নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে

সাম্প্রতিক নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব চত্বর।

আজ শুক্রবার সকাল ১০টা থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে জনসমাগম ঘটতে থাকে।

এক পর্যায়ে বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক মানুষকে বিক্ষোভ, প্রতিবাদ করতে দেখা যায়।

ধর্ষণ ও যৌন নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সামাজিক প্রতিরোধের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ কনফেডারেশন অব লেবার (বিসিএল)।

সমাবেশে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে ধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদরাসার শিক্ষার্থীকে ধর্ষণ, রাজশাহীর গির্জায় ধর্ষণ, কিশোরগঞ্জে কিশোরীকে ধর্ষণ, বরিশালের বাকেরগঞ্জে শিশুধর্ষণ, আশুলিয়ায় দুই কিশোরীকে ধর্ষণ, রাজধানীর খিলগাঁওয়ে চার শিশুকে যৌন হয়রানি, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সসিংসতা বন্ধে এবং এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451