বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বাঘায় গর্তে পড়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় গর্তে পড়ে সাবেয়া খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হেদাতিপাড়া মাঠে এ ঘটনা ঘটে। সাবেয়া খাতুন দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া গ্রামের মাতেম শেখ কালুর স্ত্রী সাবেয়া খাতুন (৩২) বাড়ির পাশে মাঠে রান্না করার জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। বাড়ি ফেরার পথে একটি গর্ত পার হতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়।

মৃত সাবেয়া খাতুনের মা রাবেয়া খাতুন রবি জানান, আমার মেয়ের মৃগী রোগ রয়েছে। এ ছাড়া বুঝে কম। সব সময় নিজের ইচ্ছায় চলাফেরা করে। বছরখানেক আগে বিয়ে দেওয়া হয়েছিল। জামাইও বুঝে কম। অধিকাংশ সময় আমার বাড়িতে থাকে। মেয়ে রান্নার করার জন্য শুকনো খড়ি আনতে মাঠে যায়। মাঠ থেকে ফিরতে দেরি হওয়ায় আমি একটু এগিয়ে দেখি মেয়ে গর্তের পানিতে ভাসছে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সে একজন কমবুদ্ধিসম্পন্ন ও মৃগী রোগ ছিল। আমার জানামতে বিভিন্নস্থানে চিকিৎসা নিয়েও ভালো হয়নি। পরিবারটি অত্যন্ত দরিদ্র। বাঘা থানার ওসি নজরুল ইসলাম ঘটনাটি শুনেছেন বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451