বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের উন্নয়নের জন্য বিষয়টি ভেবে দেখা দরকার’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা নিজেদের পুড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়ান। তারা শিক্ষার্থীদের মূল্যবোধ শেখান, ভালো মানুষ হতে শেখান। রাষ্ট্রের দায়িত্ব তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা দেওয়া। বর্তমান সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘শিক্ষক দিবস : প্রেক্ষিত বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বক্তব্য রাখেন অধ্যক্ষ এসএস আকরামুল হক, প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, সাইদুর রহমান পান্না, দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শাহদাৎ হোসেন, চরিচাঁদ মন্ডল সুমন, শিরীনা বিথী, আকলিমা খাতুন, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ মো. মাসুদ আহম্মেদ প্রমুখ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অযাযিত হস্তক্ষেপ বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি কাজ করছে। আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির রিপোর্ট হাতে এলে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয়করণ শুধু সরকারের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না। নীতিগত সিদ্ধান্ত ছাড়াও আরো অনেক বিষয়ের ওপর নির্ভর করে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বিষয়টি ভেবে দেখা দরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451