শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিএনপির ভবিষ্যত নিয়ে অনেকেই সন্দিহান : জাতীয় পার্টি চেয়ারম্যান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৮৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমদানীর সাথে জড়িত হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী বাজার মূল্য নিয়ন্ত্রণ করছে। টিসিবি মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে নির্দিষ্ট সময়ে পরিকল্পিতভাবেই নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হবে।

আজ শনিবার জাতীয় পার্টি বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক শ নেতাকর্মী জাতীয় সেচ্ছাসেবক পার্টিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

জিএম কাদের বলেন, বাজার এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। মৌসুমে কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না কিন্তু সরকারের অব্যবস্থাপনায় সেই পণ্য কয়েক গুন বেশি দামে বিক্রি হয়। এতে হাহাকার হঠে সাধারণ মানুষের মাঝে।

তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় দেশ ও মানুষের স্বার্থে সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে। দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি অত্যান্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসিত হয়েছে। আবার খুন, গুম, ধর্ষন, চাঁদাবাজী ও টেন্ডারবাজীর কারণে তেমনি সমালোচিত হচ্ছে। আর বিএনপি নানা কারণে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে। বিএনপির ভবিষ্যত নিয়ে অনেকেই সন্দিহান।

জাপা নেতা বলেন, জাতীয় পার্টিই পরিবর্তনের জন্য একমাত্র রাজনৈতিক শক্তি। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। জাতীয় পার্টি গণমানুষের সমর্থন নিয়ে ক্ষুধা, দুর্নীতি ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ উপহার দেবে। জাতীয় পার্টিকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করে সামনে এগিয়ে নিতে চাই।

যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল জুবায়ের, সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, হুমায়ুন খান, সৈয়দ মনিরুজ্জামানসহ অন্যরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451