বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের, মাধবপুরে সড়কে ঝরল দুই প্রাণ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক এনজিওকর্মী ও এক কওমি মাদরাসাছাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতিতে যাওয়া একটি বাসের ধাক্কায় আবদাল মিয়া (৪০) নামে এনজিও আশার এক মাঠকর্মী নিহত হন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এনজিও আশার মাধবপুর উপজেলার নেয়াপাড়া শাখার মাঠকর্মী আবদাল মিয়া ছাতিয়াইন এলাকায় কাজ শেষে অফিসে ফেরার পথে রাস্তার পাশে মোটরসাইকেলে বসে এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় আবদালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবদাল জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করেছে। তবে ঘাতক বাস পালিয়ে গেছে।

এদিকে মাধবপুর উপজেলার মনতলা এলাকায় শনিবার সকালে সিএনজি অটোরিকশাচাপায় ইয়াসমিন আক্তার (১৪) নামে এক কওমি মাদরাসাছাত্রী নিহত হয়েছে। সে মনতলা ইসলামিয়া মহিলা মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং মেরাসানী গ্রামের মৃত নুর হোসেন একমাত্র সন্তান।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, শনিবার সকালে ইয়াসমিন আক্তার তার আরেক সহপাঠীর সাথে মাদরাসায় যাওয়ার পথে মনতলা থেকে ছেড়ে আসা মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বিকেলে হাসপাতালের মর্গে তার লাশের পোস্টমর্টেম হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451