বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় ডেপুটি স্পিকারের দোয়া ও মোনাজাত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি আজ সোমবার সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের অনুষ্ঠানে মোনাজাত করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী যেভাবে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যহত রেখেছেন সেটি বিশ্বে বিরল। বিশ্ব আজ করোনার প্রকোপে দিশাহারা হলেও প্রধানমন্ত্রী এই মহামারি মোকাবেলায় নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর মানসিক মনোবল ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে এ সমস্যা বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রবল রূপ ধারণ করতে পারেনি।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্যক্রম অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশে নেই। তাই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর ও দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হলে দেশ ও জাতির কল্যানে শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ডেপুটি স্পিকারের একান্ত সচিব আব্দুল মালেক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা খয়বার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451