বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, ষড়যন্ত্র চলছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার পুরো জীবনটা সংগ্রামের। বঙ্গবন্ধুকে হত্যার পর যে এই সংগ্রাম শুরু হয়েছে, তা নয়। অনেক দুঃখ আর বেদনা নিয়ে সংগ্রামের একটি জীবন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার জীবন। আজও তিনি সংগ্রামের মধ্যে। এর অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়।

আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাংবাদিক শাবান মাহমুদ রচিত ‘শেখ হাসিনার জীবন কথা’ গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তিগত জীবন নেই, সারাক্ষণ দেশ-দল এগুলো নিয়ে ভাবতে হয়, কাজ করতে হয়। সারাক্ষণ নানা সমস্যার সামাল দিতে হয়, এখনও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা গত নির্বাচনে যে শ্লোগান দিয়েছিলাম, ‘আমরা গ্রাম, আমার শহর’— এখন গ্রামে শহরের অনেক সুবিধা পাওয়া যায়। গ্রামে এখন কুড়ে ঘর নেই, বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এটিই বাস্তবতা।

হাছান বলেন, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। শেখ হসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রও চলছে। রাজনৈতিকভাবে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল। দেশি-বেদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, আজও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, দেশের উন্নয়ন-অগ্রগতির প্রতিপক্ষ, দেশের প্রতিপক্ষ তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেজন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়। সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকে।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451