বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

করোনা মোকাবেলায় ঝিমিয়ে পড়লে চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯ বার পড়া হয়েছে

শীতকালে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনা মোকাবেলায় ঝিমিয়ে পড়লে চলবে না। সামনে আরো কাজ করতে হবে। এ সময়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান যেমন বিয়ে-শাদি, পিকনিক, খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠান বেশি হওয়ায় জনসমাগম হয়। এ কারণে আসন্ন শীত মৌসুমে এসব আচার-অনুষ্ঠান নিয়ন্ত্রণ ও সীমিত আকারে করতে হবে।

আজ রবিবার দুপুরে ‘শতাব্দীর মহামারি করোনা, বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা শ্রেষ্ঠ ইবাদত করছেন। করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে পাঁচ লাখ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল অক্সফোর্ড। কিন্তু তাদের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সময়মতো করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে এমন অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451