বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৃশংসতা, ১৬ বছরের সন্তান মাকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার অপরাধে ছেলে আকাশ পান্ডেকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লাশ পোড়ানোর কাজে ব্যবহার করা কেরসিনের বোতল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ পান্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৭ জুন রাতে মা মনসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চায় ছেলে আকাশ। এ সময় মা হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে হাসি পান্ডে ঘটনাস্থলে মারা যায়। পরে আকাশ একটি নৌকায় করে লাশ বাড়ি থেকে প্রায় ৪০০ ফুট দূরে নিয়ে যায়। সেখানে শুকাতে দেওয়া কাঠের স্তুপের উপর লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার পর আকাশ মিথ্যা নাটক করে তার মাকে বিভিন্নস্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করায়।

এতে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পান্ডেসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপর একটি মামলা দায়ের করেন।

এসব ঘটনার পর পুলিশ তদন্তে নামে। সর্বশেষে গতকাল বৃহস্পতিবার রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে আকাশ পান্ডেকে গ্রেপ্তার করে। সে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজে তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। পরে লাশ পুড়িয়ে গুম করার কথাও স্বীকার করে। আজ শুক্রবার বিকালে মাকে হত্যার দায়ে আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451