বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধমন্ত্রীর শোক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার পড়া হয়েছে

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’  মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে যে সাত সূর্যসন্তানকে দেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠর উপাধি, তাঁদেরই একজন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল। মালেকা বেগমের মতো বীরমাতা ছিলেন বলেই আমরা যুদ্ধ করার জন্য মোস্তফা কামালের মতো সাহসী বীরসন্তান পেয়েছি। তিনি দেশের জন্য তাঁর প্রাণপ্রিয় সন্তানকে উৎসর্গ করেছেন। জাতি এ বীরমাতার কাছে চিরঋণী।
মন্ত্রী বীরমাতা মালেকা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) আজ মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451