বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরিষাবাড়ীতে থমকে আছে সরকারী চাল ক্রয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

জাহিদ হাসান সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারী চাল ক্রয় থমকে আছে। উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানা যায়, সরকার এ খাদ্য গুদামের জন্য ১ম দফায় ১৪৪১ মে. টন চাল ক্রয়ের বরাদ্দ দেয়। তন্মধ্যে ৮৬৯ মে. টন চাল ক্রয়ের অফিস আদেশ পায়। ২য় দফায় ৯৩৮ মে. টন চাল ক্রয়ের বরাদ্দ দেয়া হলেও এ পর্যন্ত অফিস আদেশ পাওয়া যায় নি। প্রতি কেজি চালের সরকারী মূল্য নির্ধারন করা হয়েছে ৩২ টাকা। কিন্তু বর্তমান বাজারে ১ মণ ধানের মূল্য ৮০০ টাকা। আর ১ কেজি চালের মূল্য ৩২-৩৩ টাকা। এ ছাড়া আরও আনুষাঙ্গিক খরচ রয়েছে। এ জন্য চুক্তিবদ্ধ মিলাররা ৩২ টাকা কেজিতে চাল দিতে হিমশিম খাচ্ছে। তাই সরকারী চাল ক্রয় থমকে আছে। চাল ক্রয়ের সরকার নির্ধারিত মেয়াদ ছিল ২৫ জুলাই-৩১ আগস্ট পর্যন্ত। গতকাল ২৯ আগস্ট পর্যন্ত মোট চাল ক্রয় হয়েছে মাত্র ৪১৩.৫০০ মে. টন। এ জন্য সরকার আরও ১৫ দিন মেয়াদ বৃদ্ধি করেছে। স্থানীয় ডিলাররা আরও ১ মাস মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করছে।
এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, চালের দাম বৃদ্ধি পাওয়ায় চুক্তিবদ্ধ মিলাররা ৩২ টাকা কেজিতে চাল দিতে হিমশিম খাচ্ছে। তাই সরকারী চাল ক্রয় থমকে আছে। এ জন্য সরকার আরও ১৫ দিন মেয়াদ বৃদ্ধি করেছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451