সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দেশে করোনায় আরো ৩৫ মৃত্যু, শনাক্ত ১৯৫০

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯৫০ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৪৩১৬ জন কোভিড জনে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ২ লাখ ৮১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২০৯টি। এর মধ্যে ১৯৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথমবারের মতো চলতি বছরের ৮ মার্চ কভিড-১৯ রোগী শনাক্ত হন এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451